বিরাটকে কী লিখলেন শচীন?

শচীনের রেকর্ড ৪৯ নয়, ‘৫০’!!

এক্স (X, পূর্বনাম Twitter) হ্যান্ডলে ২টি বার্তা। আর তাতেই বোঝা গেল, কেন তিনি কিংবদন্তী—শুধু ২২ গজে নয়, জীবনের বৃহত্তর ময়দানে।

প্রথম বার্তাটিতে তাঁর নিজের রেকর্ড ছোঁয়ার জন্য বিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন শচীন। সেই রেকর্ড ছাপিয়ে যাওয়ার জন্যও লিখেছেন বিরাটকে। মজা করে লিখেছেন, এ’বছরই ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে তাঁর ৩৬৫ দিন লেগেছে। কিন্তু খুব শীঘ্রই বিরাট তাঁর রেকর্ড ভেঙে দেবেন বলে আশা শচীন তেন্ডুলকরের। বয়সের সঙ্গে শতরান সংখ্যার তুলনা মেশানো এমন মহৎ কৌতুক তাঁকেই মানায়।
#Greetings
#শুভেচ্ছা
#ক্রিকেট_বিশ্বকাপ_২০২৩
#CWC2023

পরের এক্স বার্তায় শচীন টেনে এনেছেন ‘আনন্দ নগরী’ কলকাতাকে। এদিন ইডেন গার্ডেন্সে দাপুটে জয়ের জন্য, ‘‘সিটি অফ জয়’ থেকে সারা দেশে জয় ছড়িয়ে দেওয়া’র জন্য রোহিত বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন শচীন রমেশ তেন্ডুলকর।

#SachinTendulkar
#শচীন_তেন্ডুলকর #বিরাট_কোহলি
#ViratKohli

#EdenGardens
#ইডেন_গার্ডেন্স #কলকাতা
#Kolkata

©’Sachin Tendulkar at MRF Promotion Event. Hi is also known as the god of cricket’
Bollywood Hungama|CC BY 3.0|Featured Image