ভাইরাল ভিডিওয় নগ্ন কঙ্কালসার পরিষেবা!
হৃদয়বিদারক! বোধহয় কম বলা হল।
হাতেপায়ে ধরে রাজি করানো যায়নি অ্যাম্বুলান্স চালককে। অন্যান্য যানবাহনও মেলেনি। কারণ একটাই। রাস্তা পরিবহণের অযোগ্য। অগত্যা অসুস্থ স্ত্রীকে দড়ির খাটে শুইয়ে নিকটজনের সহায়তায় হাসপাতালে বয়ে নিয়ে গেলেন স্বামী৷ যদিও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছে মধ্যকুড়ির গৃহবধূর।

ঘটনা মালদার বামনগোলার। মালডাঙা থেকে মোদিপুকুর হাসপাতাল। ৭-৮ কিলোমিটার পথ দড়ির খাট উল্টে বয়ে নিয়ে যেতে হয়েছে অসুস্থ গৃহবধূ মামণি রায়কে। শুক্রবার হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
লজ্জার সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশাসন সূত্রে তেমন কোনও প্রতিক্রিয়া মেলেনি। অকল্পনীয় দুরবস্থাই কী তবে অবধারিত? মুখ বুজে মেনে নিতে হবে? প্রশ্ন উঠছে।
