ফের শাহরুখ-গম্ভীর কেমিস্ট্রি?

আমি নম্বর ২৩, আমি কেকেআর : জিজি !

অধিনায়ক থেকে মেন্টর। মাঝখানের জার্নিটা সব ফর্ম্যাটের ক্রিকেট থেকে অবসর নেওয়ার, রাজনীতির এবং লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) সঙ্গে জড়িয়ে থাকার। রাজনীতিটা রইল। লখনউ রইল না। শাহরুখ খানের ডাকে সাড়া দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) টি২০-র আসরে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মেন্টর (Mentor) পদে যোগ দিচ্ছেন তিনি। কেকেআরের অধিনায়ক হিসেবে তাঁর সফলতা প্রসঙ্গে নতুন করে বলার কিছু নেই। এবার বলবার জায়গা তৈরি হল, একই দলে আসন্ন ভবিষ্যতে গম্ভীরের নতুন ভূমিকা বিষয়ে।

Pic: Shahrukh & Gambhir | KKR Karavan

কিন্তু নাইটদের মেন্টরের ভূমিকায় প্রত্যক্ষভাবে অবতীর্ণ হতে হাতে এখনও কিছুটা সময় আছে। আপাতত এই ‘প্রত্যাবর্তন’ ঘিরে হৃদয়ের কথা বলবার সময় এটা। পদ্মশ্রী গৌতম গম্ভীর ঠিক সেটাই করছেন। এলএসজির (LSG) মেন্টরের দায়িত্ব ছাড়ার মনখারাপ ধরা পড়েছে গম্ভীরের এক্স (X, পূর্বনাম Twitter) হান্ডলে। ভবিষ্যৎ-সাফল্যের শুভেচ্ছা জানিয়ে সঞ্জীব গোয়েঙ্কার দলের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিজি (GG)।

তবে শুধু মনখারাপ নয়। আসলে গৌতম গম্ভীরের সকল বিষণ্ণতা ছাপিয়ে কেকেআরে (KKR) প্রত্যাবর্তনের উচ্ছ্বাসটাই প্রকট হচ্ছে বেশি। এক্স (X, পূর্বনাম Twitter) হ্যান্ডলেই পরবর্তী পোস্টে তিনি হৃদয় খুলে দিয়েছেন কলকাতার ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির জন্য। গম্ভীর যে কতটা একাত্মবোধ করেন এই দলটির সঙ্গে, তা তাঁর লেখা ও ছবিতেই স্পষ্ট।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বাঁ-হাতি ওপেনার ব্যাটার গৌতম গম্ভীরকে সঙ্গত কারণেই নিজের দলের পক্ষে ‘মাঙ্গলিক’ বলে মনে শাহরুখ।

সুতরাং কিং খান খুশি। আপ্লুত জিজি। বাকিটা বলবে ভবিষ্যৎ।