অর্থমূল্য অনুমান করতে পারেন?
মুম্বইয়ের বিশেষ আদালত নীরব মোদীর ৭১.১৬ কোটি টাকার ১৮টি সম্পত্তি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) হাতে তুলে দিয়েছে। এই সম্পত্তিগুলি পেতে চেয়ে দরবার করেছিল ওই ব্যাঙ্ক। কারণ তারা হীরের ব্যবসায়ী নীরব মোদীর দ্বারা প্রতারিত হয়েছিল। সেই আর্জি মঞ্জুর করেছে বিশেষ আদালত।

হীরের ব্যবসায়ীর এই বিপুল সম্পত্তি আগেই বাজেয়াপ্ত করেছিল ইডি। ১৮টি স্থাবর-অস্থাবর সম্পত্তির মধ্যে ২২ কোটি ৬৯ লক্ষ টাকার গয়না রয়েছে, যা ইডি আনিয়েছিল হংকং থেকে। দুবাই থেকে পাওয়া ১৮ কোটি ৭৬ লক্ষ টাকার গয়না ছাড়াও রয়েছে অন্যান্য মূল্যবান সম্পত্তি। পাশাপাশি, কোহিনুর সিটিতে ২৪.৬৩ কোটি টাকার একটি অফিস, ৮টি দামি গাড়িও হাতে পেতে চলেছে পিএনবি (PNB)।
