অমৃতBAZAR-এর EXCLUSIVE ভিডিও!
উত্তরকাশীর (Uttarkashi, Uttarakhand) বন্ধমুখ সুড়ঙ্গ থেকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ৪১ জন শ্রমিককে। ভারতীয় সেনার অভিজ্ঞ জওয়ান, ডিআরডিও-র রোবটিক্স মেশিন টিম, আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ সহ উদ্ধারকারী দল প্রাণপণ চেষ্টা চালাচ্ছে৷ ৯০০ এমএম পাইপ স্থাপন করে শ্রমিকদের বের করে আনার পরিকল্পনা। নির্মীয়মাণ সুড়ঙ্গের বিধ্বস্ত অকুস্থলের থেকে পাইপের দূরত্ব ক্রমশ কমছে। তবু এই কাজ যথেষ্ট দুরূহ এখনও।
কেন এত কঠিন হয়ে উঠছে উদ্ধারকাজ? হিমালয়ের কোলে সুড়ঙ্গের অবস্থান না দেখলে, তা পরিষ্কার হবে না। অমৃতBAZAR-এর পাতায় দেখুন সেখানকার পরিস্থিতি। দেখুন গ্রাউন্ড জিরোর EXCLUSIVE ভিডিও।
