কাতার আদালতে রদ হবে মৃত্যুদণ্ড?
প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর ৮ কর্মীর মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার জন্য ভারতের আবেদন গ্রহণ করেছে কাতার আদালত।
গত ২৬ অক্টোবর কাতারের আদালত ওই ভারতীয়দের মৃত্যুদণ্ড (death sentence) ঘোষণা করেছিল। বিদেশমন্ত্রক প্রাথমিক বিস্ময় কাটিয়ে আশ্বাস দিয়েছিল, সরকার সমস্ত আইনি বিষয় খতিয়ে দেখছে।

গতবছর কাতার (Qatar) কর্তৃপক্ষ সে’দেশের প্রতিরক্ষা পরিষেবা প্রদানকারী এক কোম্পানির সঙ্গে জড়িত ৮ অবসরপ্রাপ্ত ভারতীয় নৌসেনাকে আটক করে। ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, কমান্ডার সঞ্জীব গুপ্ত, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি এবং নাবিক রাগেশকে দোহায় গ্রেফতার করা হয়।
তারপর থেকে আটকের ভিত্তি ব্যাখ্যা না করেই তাদের নির্জন কারাগারে রাখা হয়েছে।
