কারাগারে প্রকাশ্য বিচার। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে চলা সরকারি গোপনীয়তা ভঙ্গের মামলায় নির্দেশ সে-দেশের বিশেষ আদালতের। নিয়মিত আদালতে উপস্থিতি ইমরানের পক্ষে বিপজ্জনক। তাই এই ব্যবস্থা। রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের আদিয়ালা কারাগারে বিচারের নির্দেশ। সাংবাদিক ও ইমরান খানের সমর্থকদের উপস্থিতি বিচার প্রক্রিয়ায় অনুমোদিত।
২৬ সেপ্টেম্বর থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই (Pakistan Tehreek-e-Insaf/PTI) দলের প্রধানের ঠিকানা আদিয়ালা কারাগার (Adiala Jail)। বর্তমানে দুর্নীতি সহ বহুবিধ মামলার চক্রব্যূহে ইমরান। তোশাখানা দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ড ঘোষিত। অগস্ট থেকে জনতার অগোচরে। পাক সরকারের গোপনীয়তা লঙ্ঘন মামলায় (Cipher Case) হেফাজত। একই মামলায় অভিযুক্ত, বর্তমানে আদিয়ালা আদালতেরই অপর বাসিন্দা, পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি (Shah Mahmood Qureshi)। ডিসেম্বরের গোড়া থেকে কারাগারেই উভয়ের প্রকাশ্য বিচার। শুনানিতে সাংবাদিক ও সমর্থকের পাশাপাশি, থাকতে পারবেন প্রতি অভিযুক্তের পরিবারের অনধিক ৫ জন ক’রে সদস্য।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন। তার আগে ইমরান খানের জামিনের জন্য তৎপর তাঁর আইনজীবীরা। সূত্রের খবর, সর্বাধিক আসন জেতার সম্ভাবনা পিটিআইয়েরই। তবে তোশাখানা দুর্নীতিতে দোষী সাব্যস্ত হওয়ায় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ইমরান।
