জেনে খান, লাগবে কাজে…
ভেষজ গুণে সমৃদ্ধ থানকুনি পাতার কথা কে না শুনেছে! কিন্তু ‘ভেষজ গুণ’ বলতে ঠিক কোন কোন উপকারে লাগে এই পাতা, জানেন কি? আসুন, একবার চোখ বুলিয়ে নিই—

ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ডায়াবেটিকদের (diabetic) জন্য থানকুনিকে বলা যায় মহৌষধি। এর পাতার রস দিনে ২ বার খেলেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসে।
পেটের সমস্যায় সমাধান: হজমশক্তি বাড়াতেও সাহায্য করে থানকুনি পাতা। এর বেশ কিছু উপাদান বদ হজমের সমস্যা কমিয়ে পেট ভালো রাখে।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি: অ্যামিনো অ্যাসিড (Amino Acid), বিটা ক্যারোটিন (β Carotene) এবং ফাইটোকেমিকেল (Phytochemical) সমৃদ্ধ থানকুনি পাতা ত্বকে পুষ্টির ঘাটতি দূর করে ও বলিরেখা কমায়। ফলে সামগ্রিকভাবে উজ্জ্বলতা বাড়ে।
জ্বর প্রতিরোধ: আবহাওয়া পরিবর্তন মানেই এখন ঘরে-ঘরে জ্বরজ্বালা। সকালে খালি পেটে ১ চামচ ক’রে থানকুনি পাতার রসের সঙ্গে শিউলি পাতার রস মিশিয়ে খেলে এক্ষেত্রে হাতেনাতে ফল মেলে।
কাশি নিরাময়: থানকুনি পাতার ২ চামচ রসের সঙ্গে অল্প চিনি মিশিয়ে খেলে কাশি অনেকটাই কমে যায়।
গ্যাসট্রাইটিস মোকাবিলা: গ্যাসের সমস্যায় থানকুনি পাতা অত্যন্ত উপকারী। হাফ লিটার দুধে ২৫০ গ্রাম মিছরি ও সামান্য পরিমাণ থানকুনি পাতার রস মিশিয়ে তা রোজ সকালে অল্প-অল্প করে খেলে উপকার পাওয়া যায়।
