বিরোধীরা বলছেন ‘স্তাবকতা’…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মহাত্মা গান্ধীর তুলনা করে তীব্র সমালোচিত উপরাষ্ট্রপতি। মহাত্মা গান্ধী গত শতাব্দীর ‘মহাপুরুষ’, মোদী এই শতকের ‘যুগপুরুষ’— জগদীপ ধনখড়কৃত তুল্যমূল্য আখ্যা!
মহারাষ্ট্রের এক অনুষ্ঠানে জগদীপ ধনখড়ের ভাষ্য, ‘সত্যাগ্রহ ও অহিংসার মাধ্যমে ব্রিটিশদের দাসত্ব থেকে মহাত্মা গান্ধী আমাদের মুক্ত করেছিলেন। আর ভারতের সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নিয়ে গিয়েছেন আমাদেরই চির-অভিপ্রেত পথে।’
রাজনৈতিক মহল থেকে সামাজিক মাধ্যম— ধনখড়ের এমন ‘স্তাবকতা’য় সর্বত্রই পরিস্থিতি ঝঞ্ঝাময়।
Image Courtesy: X/@VPIndia
