সন্তানকে স্কুলে পাঠানোর বয়স ঠিক আছে তো?
প্রথম থেকে অষ্টম। কোন শ্রেণিতে কোন বয়সে ভর্তি (admission) হবে পড়ুয়ারা? শিক্ষাবিদদের পরামর্শ নিয়ে সিদ্ধান্তে পৌঁছল রাজ্য। শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে প্রতিফলিত সেই সিদ্ধান্ত।

কোন বয়সে কোন পর্যায়ের বিদ্যার্জন স্বাভাবিক বিকাশের অনুকূল, তার প্রতি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি রেখে তৈরি হয়েছে তালিকা। সেই তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

বয়সের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ক্লাসে ভর্তি হওয়ার সরকারি নীতিতে ছাত্রছাত্রীরা (students) বিশেষ উপকৃত হবে বলে মনে করছেন শিক্ষকরা (teachers)।


পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই নীতি অনুসৃত হবে। আসন্ন শিক্ষাবর্ষেই (academic session) কার্যকর হবে সিদ্ধান্ত।
