এগ্রিগেটেরও থাকবে না উল্লেখ…
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই তাদের পরীক্ষার মানপত্রে পরিবর্তন আনতে চলেছে। এবার থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মানপত্র বা শংসাপত্রে আর বিভাগ (division/distinction) বা প্রাপ্ত নম্বরের শতকরা মান (percentage) অথবা গড়মান (aggregate) উল্লেখ করা হবে না। বোর্ডের তরফে নোটিস জারি করে এই বিষয়টি জানানো হয়েছে।

উচ্চতর শিক্ষা বা চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের শতকরা হিসেব জানার দরকার হলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা নিয়োগকর্তা তা করতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিবিএসই।

