ভাবা যায়!
সামাজিক মাধ্যমে ফেক অ্যাকাউন্ট একেবারেই নতুন কোনও ঘটনা নয়। ফেক অ্যাকাউন্টের চক্করে পড়ে সর্বস্বান্ত হওয়াও নতুন নয়। যেটা নতুন, সেটা হল – পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকের পরিচিতিতে খোলা হচ্ছে অ্যাকাউন্ট। ফলে সামাজিক অপরাধমূলক সন্দেহের অবকাশ থাকছে কম। তাতেই কেল্লা ফতে! বহু মানুষ এরই মধ্যে হাত কামড়াচ্ছেন! এভাবে ঠকতে হবে, ভাবেননি।
তবে কথায় আছে, চোরের দশ দিন – গৃহস্থের একদিন। ফেসবুকে মনোজ মালব্যর (Manoj Malviya) পরিচিতির আড়ালে একই রকম কাণ্ড চলছিল। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির (DG, West Bengal Police) ফেসবুক অ্যাকাউন্ট ভেবে, কেউ বিশেষ সন্দেহও করেননি। কিন্তু কমবেশি অর্থ বেহাত হওয়ার পর টনক নড়ে অনেকের।

অভিযোগ পেয়ে প্রাথমিক বিস্ময় কাটাতে কিছুটা সময় লেগেছিল বিধাননগর সাইবার থানার। তারপরই তড়িঘড়ি ব্যবস্থা। রাজস্থানে গ্রেফতার অভিযুক্ত।
এখন ধন্দ এটাই যে, ওই ব্যক্তি এতটাই বেপরোয়াভাবে অপরাধপ্রবণ? নাকি এই অভিনব কৌশল সাইবার ক্রাইমের জগতে এখন একটা নতুন ট্রেন্ড?
