মারা গেলেন অভিনেতা দীনেশ ফড়নিস (Dinesh Phadnis)। টেলিভিশন জগতে ‘ফ্রেডি’ (Freddy) নামে অধিক পরিচিত ছিলেন তিনি। হিট টিভি সিরিজ ‘সিআইডি’ (CID)-তে তাঁর একটি ঘরোয়া নাম ছিল ফ্রেডি।
মঙ্গলবার, ৫ ডিসেম্বর, মারা গেলেন তিনি। তাঁর সহ-অভিনেতা দয়ানন্দ শেঠি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ৫৭ বছর বয়সী অভিনেতা দীনেশ ফড়নিস ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। রাত ১২টা ৮ মিনিটে মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ভারতের দীর্ঘমেয়াদি টেলিভিশন শোগুলির মধ্যে একটি, ‘সিআইডি’, ১৯৯৮ সালে আত্মপ্রকাশ করেছিল। ‘সিআইডি’-তে অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন দীনেশ।

এছাড়াও টেলিভিশন প্রোগ্রাম ‘তারক মেহতা কা উল্টা চশমা’-তে অতিথি শিল্পী হিসাবে অভিনয় করেন তিনি।
