অধ্যাপক সামিরুল ইসলাম রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর প্রথম বক্তব্যে সংসদে নজর কাড়লেন।
রাজ্যসভার জিরো আওয়ারে বক্তব্য রাখার সুযোগ পান। ১০০ দিনের কাজ বা মনরেগা নিয়ে পশ্চিমবঙ্গকে কিভাবে দীর্ঘ সময় ধরে বঞ্চনা করা হচ্ছে তা পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন সাংসদ সামিরুল ইসলাম।
তিনি বলেন কেন্দ্রের কাছে মনরেগাতে রাজ্যের পাওনা ষাট হাজার কোটি টাকা। কেন্দ্রীয় বঞ্চনার ফলে রাজ্যের গ্রামীণ প্রকল্পগুলি যেমন বাধা প্রাপ্ত হচ্ছে। অন্যদিকে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ কেন্দ্রের উদাসীনতা অবজ্ঞার কারণে আর্থিক বঞ্চনার মুখে পড়েছেন । এমনকি ১০০ দিনের কাজ করেও দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বকেয়া টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে বকেয়া টাকাও ১০০ দিনের কাজ চালু করার জন্য কেন্দ্রের কাছে দাবি করেন সামিরুল ইসলাম।
সংসদে নজর কাড়লেন সামিরুল
