বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা : মমতা

চিত্রনাট্য মেনে নাটক : চন্দ্রিমা উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। এরই মধ্যে তাঁর কাছে পৌঁছেছে মহুয়া মৈত্রর সদস্যপদ কেড়ে নেওয়ার সংবাদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘এটা দুঃখজনক ঘটনা। গণতন্ত্রের হত্যা। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা। অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পর্যন্ত দেওয়া হল না। মানুষের ভোটে জয়ী নতুন প্রজন্মের মহিলা প্রতিনিধিকে হেনস্থা করা হল। ৪৯৫ পাতার রিপোর্ট হাতে পাওয়ার…

আরও পড়ুন

‘আরও স্পষ্ট হল মোদী-আদানি আঁতাত’

কেন কণ্ঠরোধ? তিনি আর কৃষ্ণনগরের সাংসদ নন। তিনি বহিষ্কৃত। তাঁর সংসদ পদ কেড়ে নেওয়া হয়েছে। সৌজন্যে এথিক্স কমিটির রিপোর্ট ও লোকসভার ভোটাভুটি – ঠিক করে বললে, বিজেপির সংখ্যাগরিষ্ঠতা। এমনকি লোকসভায় তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেননি অধ্যক্ষ ওম বিড়লা। কিন্তু এতেও দমবার পাত্রী নন মহুয়া মৈত্র। সংসদে কণ্ঠরোধ করা হয়েছে, তাতে কী! যা বলার ছিল, বহিষ্কৃত…

আরও পড়ুন

বহিষ্কৃত মহুয়া

কেড়ে নেওয়া হল সাংসদ পদ! একপ্রকার সংখ্যাগরিষ্ঠতার জোরে অভিযুক্তের কণ্ঠরোধ করে লোকসভায় সম্পন্ন হল বহিষ্কার প্রক্রিয়া। সাংসদ পদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র। লোকসভার শীতকালীন অধিবেশনে শুক্রবার এথিক্স কমিটি মহুয়া মৈত্রর বিরুদ্ধে ৪৯৫ পাতার রিপোর্ট পেশ করে। দুপুর ১২টায় অধিবেশন শুরু হওয়ার পর রিপোর্ট পেশ হওয়া মাত্র তুমুল হইচই শুরু হয়ে যায়। তৃণমূল ও কংগ্রেসের সাংসদরা…

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি কেসিআর!

সদ্য ক্ষমতাচ্যুত হয়েছেন। এবার পড়ে গেলেন তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত রাতে নিজের ফার্মহাউসের শৌচালয়ে পড়ে যান ৬৯ বছর বয়সী কে চন্দ্রশেখর রাও। তড়িঘড়ি তাঁকে যশোদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএনআই সূত্রে খবর, বাঁদিকের নিতম্ব সংলগ্ন হাড়ে চিড় ধরেছে তাঁর। হাসপাতাল জানাচ্ছে, বাঁদিকের হিপ রিপ্লেসমেন্ট প্রয়োজন কেসিআরের। সুস্থ হতে সময় লাগবে ৬ থেকে ৮ সপ্তাহ।

আরও পড়ুন

এথিক্স কমিটির রিপোর্ট ঘিরে উত্তাপ

অধিবেশন ফের শুরু হলেই ‘যুদ্ধ’! লোকসভার ওয়েলে নেমে তৃণমূল ও কংগ্রেস সাংসদদের বিক্ষোভ। মহুয়া মৈত্র বিষয়ক এথিক্স কমিটির রিপোর্টের কপি হাতে পাওয়ার দাবিতে শোরগোল ফেলে দেন তাঁরা। আপাতত দুপুর ২টো পর্যন্ত স্থগিত অধিবেশন। এরপর অধিবেশন শুরু হলেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর এক্সপালশনের প্রস্তাব সম্বলিত এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে উত্তপ্ত হতে চলেছে লোকসভা। অধিবেশন মুলতবি হওয়ার…

আরও পড়ুন

প্রয়াত বিশিষ্ট অভিনেতা

ক্যানসারে মৃত্যু… চলে গেলেন জুনিয়র মেহমুদ (প্রকৃত নাম নঈম সায়েদ)। পাকযন্ত্রে ক্যানসার হয়েছিল তাঁর। অসুস্থ অভিনেতার চিকিৎসা চলছিল। সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন পুত্র হাসনান সায়েদ (Hasnain Sayyed)। প্রয়াণকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৮। রেখে গেলেন স্ত্রী ও ২ পুত্রকে। হাসনান সায়েদ সাংবাদিককে জানিয়েছেন, ‘১৭ দিন ধরে সঙ্কটজনক ছিলেন। ১ মাসে ৩৫-৪০ কেজি…

আরও পড়ুন

কার্শিয়াংয়ে বিয়ের ‘আবেশ’

ভিন্ন ভূমিকায় ‘অভিষেক’! আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিবাহ সম্পন্ন হল বৃহস্পতিবার রাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র আবেশের বিয়ে অনুষ্ঠিত হয় কার্শিয়াঙে। হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম। দীক্ষা ছেত্রী নামে কার্শিয়াঙেরই এক তরুণীর সঙ্গে চিকিৎসক আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হল। নেপালি পোশাকে সাজেন পাত্র আবেশ সহ পাত্রপক্ষের অনেকে। তবে বিবাহ অনুষ্ঠানে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাধারণত নিজের…

আরও পড়ুন