শিক্ষামন্ত্রীর মুখোমুখি আন্দোলনকারীরা

বিকেল ৩টে, বিকাশ ভবন!

আর কিছুক্ষণ। এসএলএসটি (SLST) আন্দোলনকারীদের সঙ্গে বিকেল ৩টেয় মুখোমুখি আলোচনা শিক্ষামন্ত্রীর। আলোচনাস্থল বিকাশ ভবন (Bikash Bhavan)। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ব্রাত্য বসু (Bratya Basu)। সংবাদ মাধ্যমে প্রকাশ, মীমাংসায় দিশা পেতে ওই আলোচনায় থাকবেন স্কুল সার্ভিস কমিশন-এর চেয়ারম্যান, রাজ্যের শিক্ষা সচিব। কিন্তু এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মামলা, মত তৃণমূলের। সেদিকটি মাথায় রেখে একজন বিশেষজ্ঞেরও থাকার কথা শিক্ষা দপ্তরের তরফে।

#SLST