কী করবে স্কুল সার্ভিস কমিশন?

‘ধরি মাছ, না ছুঁই পানি’ চলবে না…

কিছুতেই পরিষ্কার হচ্ছে না রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) ভূমিকা। স্কুলের চাকরি কেড়ে নেওয়ার ক্ষেত্রে এই ধোঁয়াশা। এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ২ রকম বক্তব্য শোনা গিয়েছে তাদের। গলদ ধরা পড়ায় চাকরি কেড়ে নেওয়া হয়েছে নাকি কলকাতা হাইকোর্ট বলায় সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, তা পরিষ্কার নয়। এর মধ্যে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই সংক্রান্ত মামলা হবে হাইকোর্টেই। এখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে চেপে ধরল ওই পরস্পর-বিরোধী বক্তব্যের বিষয়ে। চাকরিচ্যুত করার ক্ষেত্রে তাদের ভূমিকা পরিষ্কার ক’রে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। কোনও ধোঁয়াশা বরদাস্ত করা হবে না। সময়সীমা সোমবার।