কানে তাঁর গান রয়ে যাবে…
৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল (Anup Ghoshal)। বেশ কয়েক বছর ধরে রোগভোগের পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সঙ্গীতশিল্পী। হাসপাতাল সূত্রে খবর, শরীরে একাধিক সমস্যা থাকলেও হৃদযন্ত্র বিকল হওয়াতেই মৃত্যু হয়েছে অনুপ ঘোষালের।
নজরুলগীতিতে অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই সঙ্গীতশিল্পী। সিনেমার প্লেব্যাক সিঙ্গার হিসেবেও তাঁর দক্ষতা প্রশ্নাতীত হয়ে ওঠে মূলত ‘গুপী গাইন বাঘা বাইন’-এর দৌলতে। ‘হীরক রাজার দেশে’র গানেও তিনি স্বমহিমায় উজ্জ্বল। শুধু সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ছবিতে নয়, অন্যান্য পরিচালকের সঙ্গেও স্বকীয় দাপটে কাজ করেছেন অনুপ ঘোষাল। বিভিন্ন ভারতীয় ভাষায় তাঁর কণ্ঠের সাবলীল নৈপুণ্য এনে দিয়েছে সম্মাননা ও সুখ্যাতি।
জীবনের একটা পর্বে রাজ্য রাজনীতিতেও জড়িয়ে পড়েন অনুপ ঘোষাল। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক হন তিনি। তাঁর মৃত্যুতে মর্মাহত মুখ্যমন্ত্রী। বেদনাবিহ্বল সঙ্গীত জগৎ।
অনুপ ঘোষালের পার্থিব শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেল ঠিকই, কিন্তু তাঁর কণ্ঠের জাদু শাশ্বত হয়ে গিয়েছে আগেই। চিরবিচ্ছেদের দুর্বহ দুঃখের মধ্যেও তাই পরম সান্ত্বনা হয়ে বেজে উঠুক এমনই সব গান –
Courtesy: YouTube | Art and Film Production | GupiBagha Dekho re Nayan Mele
Cover Image Courtesy: ‘Anup Ghoshal‘ | JioSaavn |
