মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ইডেন গার্ডেন্সে

অভূতপূর্ব অঘটন ইডেন গার্ডেন্সে। মিলল দেহ! পুলিশ , দেহটি ঝুলছিল। শনাক্ত করা গিয়েছে দেহ।

জানা যাচ্ছে, ২০-উত্তীর্ণ ধনঞ্জয় বারিক নামে যুবকের দেহ। ধনঞ্জয়ের বাড়ি ওড়িশায়। তাঁর বাবা ও আরেক আত্মীয় ইডেন গার্ডেন্সেই সিএবির (CAB) কর্মী। আত্মীয়রা জানাচ্ছেন, চরম হতাশাগ্রস্থ ধনঞ্জয় আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর যথাযথ কারণ কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইডেন গার্ডেন্সে সচরাচর এমনটা ঘটতে শোনা যায়নি। ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।