ভেসে থাকার রাজনীতি!

নবান্নে গিয়ে ‘বঞ্চনা’ রেকর্ড বিরোধী দলনেতার…

নবান্নে মুখ্য সচিবের ঘরে গিয়ে একগুচ্ছ দাবি ও অভিযোগ রেকর্ড করে জমা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সেই অভিযোগ ও দাবিগুলি উগরে দিলেন ফের। তাঁর বিষোদ্গার, ‘কর্মসংস্থান ও মহার্ঘ ভাতায় রাজ্যবাসীকে বঞ্চিত করছে তৃণমূল সরকার। ১০০ দিনের কাজ, আবাস যোজনায় মমতা সরকারের জন্যই বাংলার প্রান্তিক মানুষ বঞ্চনার শিকার।’ পাশাপাশি, আয়ুষ্মান ভারত, ফসল বীমা যোজনা, উজ্জ্বলা যোজনা, বিশ্বকর্মা যোজনার প্রসঙ্গ টেনে সর্বত্রই বঞ্চনার অভিযোগে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন বিজেপি বিধায়ক শুভেন্দু। তাঁর তোপ, ‘উত্তরবঙ্গে ভুয়ো পাট্টা বিলির রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ শুভেন্দুর কটাক্ষ, ‘রাজ্যের দরিদ্র মানুষকে বঞ্চিত করছেন যে মুখ্যমন্ত্রী, বাংলার প্রতি বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তাঁকে মানায় না।’