দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচে হতাশাজনক পরাজয়ের পর আজ কেপটাউনে দ্বিতীয় টেস্টে জয়লাভ করে সিরিজে সমতা ফেরাল ভারতীয় ক্রিকেট দল। দেড় দিনেই শেষ হয়ে যায় ম্যাচ। ১৩ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয়বার সিরিজ ড্র করল ভারত। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে অল আউট করে দেয় ভারতীয় বোলাররা । অন্যদিকে ভারত অল আউট হয়ে যায় ১৫৩ রানে। দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ১৭৬ রানে বেঁধে ফেলে ভারত। ৭৯ রানের লক্ষ্যমাত্রা মাথায় নিয়ে ভারত সাত উইকেটে জয়লাভ করে। প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন ডিন এলগার। প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন আগুনে বোলার মহম্মদ সিরাজ।
