শুক্রবার সকাল সাড়ে সাতটা। রেশন দুর্নীতি কান্ডের তদন্তে উত্তর ২৪ পরগণার সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতা সাজাহান শেখের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা হানা দেয়।
ঘটনার সূত্রপাত
খবর পেয়েই সাজাহান শেখের বাড়িতে জমায়েত হয় প্রচুর তার অনুগামী। এই সময় শাজাহানের বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তালা ভাঙার চেষ্টা করে ইডি আধিকারিকরা। অভিযোগ এই সময় এই আধিকারিকদের ঘিরে ধরে তাদের ওপর চড়াও হয় সাজাহানের অনুগামীরা। তিন জন ইডি আধিকারিক আহত হন। প্রাণ বাঁচাতে ইডি আধিকারিকরা প্রাণভয়ে সংবাদমাধ্যমের গাড়ি ও অটোতে চেপে পালিয়ে প্রাণ বাঁচান বলে অভিযোগ। মারমুখী জনতা সংবাদ মাধ্যমের ওপর চড়াও হয়। মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় সংবাদ মাধ্যমের গাড়ি।
বিচারপতির মন্তব্য
হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিত গাঙ্গুলি মন্তব্য করেন সন্দেশখালি নিয়ে রাজ্যপাল চূপ কেন।. রাজ্যপাল কেন ঘোষণা করছেন না রাজ্যে সাংাবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে।
রাজনৈতিক চাপানউতোর
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ দাবী করেন।
রাজ্য পুলিশকে আগাম কেন জানানো হয়নি প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
রাজ্যপালের হুশিয়ারি
এই ঘটনার জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিকে রাজভবনে তলব রাজ্যপালের। ফল ভুগতে হবে হুশিয়ারি রাজ্যপালের
