রাজ্য সরকারের সাফল্যের মুকুটে নতুন পালক। স্কচ অ্যাওয়ার্ড শিরোপা পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত চা সুন্দরী আবাস প্রকল্প। রাজ্যের আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস এই খবর জানিয়ে বলেছেন ১০ ফেব্রুয়ারি দিল্লিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়েই পুরস্কার তুলে দেওয়া হবে। এই প্রকল্পের উদ্দেশ্য হল চা শ্রমিকদের মাথার উপর ছাদ গড়ে দেওয়া। আগে রাজ্য সরকার জমি নিয়ে বাড়ি তৈরি করে দিত এবং বাড়ির চাবি চা শ্রমিকদের হাতে তুলে দেওয়া হতো। ইতিমধ্যেই ১১৭১ জন চা শ্রমিকের হাতে বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে ২৮৫১ টি নতুন বাড়ি তৈরির কাজ চলছে।
অন্যদিকে সম্প্রতি রাজ্য সরকার যা সুন্দরী আবাস প্রকল্পে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেখানে বলা হয়েছে এখন থেকে চাষ শ্রমিকদের হাতে জমির পাট্টা ও অর্থ তুলে দেওয়া হবে। বাড়ি তৈরি করবেন শ্রমিকরাই। জমির অধিকার পাবেন চা শ্রমিকরাই। বাড়ি তৈরি করতে রাজ্য সরকারের পক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে।
