
নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করলেন অরুণ গোয়েল। লোকসভা নির্বাচন ঘোষণার এক সপ্তাহ আগে তাঁর আচমকা এই পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৭ সালে অবসরের কথা ছিল অরুণ গোয়েলের। কিন্তু তিন বছর আগেই তিনি কেন পদত্যাগ করলেন তা এখনো পরিস্কার নয়। কদিন আগেই তিনি পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সদস্য হিসাবে কলকাতায় এসেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদি মূর্মু তাঁর পদত্যাগপত্র ইতিমধ্যেই গ্রহণ করেছেন।
