ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়াকে সেনা সরবরাহ করতে ভারতে অফিস খুলেছে মানব পাচারকারী সংস্থারা, চাঞ্চল্যকর খবর ফাঁস

রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ থামবে কবে কোনও নিশ্চয়তা নেই সেব্যাপারে। এদিকে এই যুদ্ধে যোগ দেওয়ানোর জন্য ভারতে কাজের বাজারে বেকারত্বের সুযোগ নিয়ে যুবকদের একাংশকে প্রলোভন দেখিয়ে যুদ্ধে যোগ দেওয়ানো হচ্ছে।
যুদ্ধে ভারতীয় নাগরিকদের পাচার করতে ভারতে বেশ কয়েকটি মানব পাচারকারী সংস্থা গড়ে উঠেছে। এই তথ্য জানাজানির পরে নড়চড়ে বসেছে সিবিআই।
সূত্রের খবর, ভারতীয় নাগরিকদের মধ্যে যাঁদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে ওঁদের ভালো চাকরির প্রলোভন দিয়ে পাচার করা হচ্ছে। ভারতীয় নাগরিক ৩০ বছরের এক যুবকের যুদ্ধক্ষেত্রে মৃত্যুর পরে বিষয়টি জানাজানি হওয়ার পর আলোড়ন পড়েছে।
ভারতীয় নাগরিক যে যুবক যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছেন তাঁর নাম মহম্মদ আসফান। হায়দরাবাদের বাসিন্দা আসফানের মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যরা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে বিষয়টি জানিয়ে মৃতদেহ দেশে ফেরানোর আর্জি জানিয়েছেন।
সাংসদ আসাউদ্দিন ওয়াইসি অভিযোগ করেছেন, অন্তত ১২জন ভারতীয় নাগরিককে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ তাঁর কাছে আছে। এঁদের মধ্যে ৩জন হায়দরাবাদের বাসিন্দা।
এও জানা গিয়েছে, ভারতীয় নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর অপকীর্তির খলনায়ক রাশিয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ওয়াইসি আর্জি জানিয়েছেন, অবিলম্বে যেন ওঁদের দেশে ফেরানো হয়।
এব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে সিবিআই ইতিমধ্যে মামলা দায়ের করেছে একাধিক ভিসা কনসালটেন্সি সংস্থার বিরুদ্ধে। এখনও পর্যন্ত গ্রেফতারের কোনও খবর নেই।
সিবিআইয়ের তরফে কয়েকটি সংস্থার নাম প্রকাশ করা হয়েছে। যেমন, কেজি মার্গ, অ্যাডভেঞ্চার ভিসা সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, বাবা ভ্লগস ওভারসিজ রিক্রুটমেন্ট সলিউশনস সার্ভিস লিমিটেড-সহ বিভিন্ন সংস্থা রাশিয়াকে সেনা সরবরাহের জন্যে দিল্লি, মুম্বই, পঞ্জাব, চণ্ডীগড়-সহ দেশের নানা শহরে অফিস খুলে বসেছে।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়াকে সেনা সরবরাহ করছে ভারতের নানা শহরে অফিস খুলে বসা মানব পাচারকারী সংস্থাগুলো, চাঞ্চল্যকর খবর ফাঁস