ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আবগারি মামলায় অবশেষে ইডি গ্রেফতার করল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ইডি দপ্তরে।এদিকে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারের পর দিল্লির মন্ত্রিসভার সদস্য অতশী জানিয়েছেন রাতেই সুপ্রীম কোর্টে যাচ্ছেন তারা। তিনি বলেন জেল থেকে সরকার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। এদিকে ইডি আধিকারিকরা কেজরিওয়ালের মোবাইল ইতিমধ্যেই সিজ করেছে।

প্রসঙ্গত ইতিমধ্যেই এই মামলায় তিহার জেলে রয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। এছাড়া কদিন আগেই একই মামলায় গ্রেফতার করা হয়েছে তেলেঙ্গার প্রাক্তণ মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা।