বলিউড তারকা শাহরুখ খাঁনের জনপ্রিয়তা যে এতটুকু কমেনি তা আবার প্রমাণ করল তাঁকে ঘিরে আমজনতার প্রবল উন্মাদনা। ঈদ মোবারক জানানোর জন্য মুম্বইয়ে শাখরুখ খানের বাড়ি মন্নতের বাড়ির বারান্দায় বলিউড বাদশা আসার সঙ্গে সঙ্গে রাস্তায় যেন জনগর্জন ওঠে। সকাল থেকেই হাজার হাজার মানুষ শাহরুখকে এক ঝলক দেখার জন্য তার বাড়ির বাইরে ভিড় করেন। তাদের নিরাশ করেননি শাহরুখ। সাদা পাজামা পাঞ্জাবী গায়ে বারান্দায় এসে দীর্ঘক্ষণ জনতা উদ্যেশ্যে ঈদ মোবারক জানা। সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন শাহরুখ খাঁন।
