এক পশলা বৃষ্টির জন্য তীর্থের কাকের মতো চেয়ে আছে বংলা। তীব্র দাবাদহের পর কবে দেখা মিলবে বৃষ্টির এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অবশেষে সুখবর মিলেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের শুরুর দিন সোমবার থেকেই। কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় সোম এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপোসাগরে প্রচুর জলীয় বাস্প প্রবেশ করেছে। তাই প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি তাপমাত্রা কমতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত। সব মিলিয় তাপপ্রবাহের হাত থেকে আপাতত মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে।
