প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানাল তৃণমূল
সন্দেশখালির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাওয়ার দাবি জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। আজ দিল্লীতে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এই দাবী জানানো হয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাগরিকা দাবী করেন সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনা সাজানো। তিনি এই ঘটনার পিছনে শুভেন্দু অধিকারী কাঠগোড়ায় তুলেছেন।
