টিভিতে উচ্চমাধ্যমিকের যখন ফল ঘোষণা হচ্ছে। তখন বাবা মায়ের সঙ্গে মাঠে ধান কাটতে ব্যস্ত জ্যোৎস্না কিসকু। দাদা ছুটতে ছুটতে এসে বোনকে দিল বড় খবর। চমকে গেলেন জ্যোৎস্না ও তার বাবা মা। দাদার মুখেই শুনলেন সাঁওতালি ভাষায় উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে। দিন মজুর পরিবাবের মেয়েই এখন গোটা বাঁকুড়ার গর্ব। সাঁওতালি ভাষায় ৪৮৪ নম্বর পেয়ে মেধা তালিকায় রাজ্যে প্রথম হয়েছে রাইপুরের পন্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যালয়ের এই ছাত্রী।তার বাড়ি সারেঙ্গার কাঠগড়া গ্রামে। পঞ্চম শ্রেণী থেকেই স্কুলের হস্টেলে থেকে লেখাপড়া করেছে। মেয়ের গর্বে গর্বিত বাবা শুকদেব কিসকু এবং মা শর্মিলা দেবীর ইচ্ছা মেয়ে যতটা পড়তে চায় প্রাণপণ চেষ্টা করবে ওর ইচ্ছে পূরণ করতে।
