তিরুপতি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি, মাছের তেল ব্যবহারের বিস্ফোরক অভিযোগ

অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে প্রসাদ হিসাবে যে লাড্ডু তৈরি হয়। সেই লাডডুতে গাওয়া ঘিয়ের বদলে গরুর চর্বি ও মাছের তেল ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরক এই অভিযোগ করেছেন অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির আমলে এভাবে লাড্ডু তৈরি হত বলে অভিযোগ করেছেন চন্দ্রবাবু নাইডু। গুজরাটের একটি ল্যাবরেটরির রির্পোটে এই ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে বলে দাবী করা হয়েছে।

যদি ও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুব্বা রেড্ডি। তিনি অভিযোগ করেছেন চন্দ্রবাবু নাইডুর এই অভিযোগ দেবতার পবিত্রতা অসন্মান করেছে এবং ভক্তদের অনুভুতিতে আঘাত করেছে। তিনি বলেন চন্দ্রবাবু নাইডু যদি তার অভিযোগগুলি প্রমাণ তবে তিনি আইনি আশ্রয় নেবেন এবং সুপ্রিম কোর্টে যাবেন। প্রসঙ্গত জগন মোহন রেড্ডির দল ওয়াইএস আর কংগ্রস ক্ষমতায় থাকাকালীন বিজেপি এনডিএ জোটের গুরুত্বপূর্ণ শরিক ছিল।