মাত্র ১৮ বছর বয়সে, নিমা রিনজি শেরপা সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে নয়া নজির তৈরি করেছেন। গত সপ্তাহে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে তিব্বতের শিসাপাঙ্গমা (Shishapangma) জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন । এই পর্বত শৃঙ্গের উচ্চতা ২৬ হাজার ৩২৩ ফুট।
এখন তাঁর স্বপ্ন শেরপাদের শুধু গাইড হলেই চলবে না তাদের জীবনের মান উন্নত করার জন্য কাজ করে যাবেন। তিনি বলেন “আমি শেরপাদের শুধু গাইড নয়, বিশ্বমানের অ্যাথলেট হিসেবে দেখতে চাই।” তার ইচ্ছা, শেরপা সম্প্রদায়ও পশ্চিমা পর্বতারোহীদের মতো স্বীকৃতি ও সুযোগ লাভ করুক। শেরপারা পর্বতারোহণ অভিযানের জন্য তারা অপরিহার্য হলেও, তাদের উপার্জন অনেক কম, যেখানে পশ্চিমা আরোহীরা বিপুল অর্থ খরচ করেন। নিমার স্বপ্ন, তিনি তার সম্প্রদায়ের জন্য নতুন পথ তৈরি করবেন, যুব অ্যাথলেটদের উন্নতি ঘটাবেন, স্কুল ও হাসপাতালের জন্য তহবিল সংগ্রহ করবেন। নিমা মাউন্ট মানাসলুতে অ্যালপাইন-স্টাইলের আরোহণের পরিকল্পনা করছেন, যা শীতকালে এর আগে কখনো কেউ সাফল্য পাইনি। এই চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
লেখক :দেবারতি দাস
