দেবারতি দাস : মঙ্গলবার ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) বৈঠকে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। উতপ্ত বাক বিতন্ডা চলাকালীন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি এক সময় টেবিলের উপর রাখা একটি কাচের জলের বোতল ভেঙে ফেলেন। হাতে তালুতে কাঁচের টুকরো গেঁথে গিয়ে রক্ত ঝরতে থাকে। পরে তাঁর হাতে ছটি স্টিচ করতে হয়।
বিতর্কের সূত্রপাত ওয়াক বিল বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে আলোচনার সময় কল্যাণ ব্যানার্জি একটি বিষয় উত্থাপন করেন। সে বিষয়ে পাল্টা বলতে চান বিজেপি সাংসদ অবসরপ্রাপ্ত বিচারক বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায়। বাধা দেওয়ার চেষ্ঠা করেন কল্যাণ, ব্যানার্জি। অভিযোগ তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহার করেন। এই সময় কমিটির চেয়াম্যান জগদম্বিকা পাল জোরালো গলায় কল্যাণ ব্যানার্জীকে বসতে বললেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে নমনীয় ভাবে চূপ করার নির্দেশ দেন। এর পরই টেবিলের ওপর রাখা জলের বোতল তুলে জোরে টেবিলের ওপর রেখে দেন। এতেই ঘটে বিপত্তি।
এই প্রথম নয় যে, ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে উত্তেজনা দেখা দিয়েছিল। গত সপ্তাহে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, দিলীপ সাইকিয়া এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আরও একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তৃমমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী।
ওয়াকফ বোর্ডের ক্ষমতা কমানো লক্ষ্যে ওয়াকফ (সংশোধনী) বিলটি জুলাই মাসে সংসদে উপস্থাপন করা হয়। বিরোধীদের প্রবল বিরোধীতার মুখে দাঁড়িয়ে কেন্দ্র সরকার বিলটি আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গড়ার কথা ঘোষণা করেছিলেন। এই বৈঠকেও বিতর্ক পিছু ছাড়ছে না।
