রতন টাটা তার প্রিয়  কুকুর টিটো এবং বাটলারের জন্য কি রেখে গেছেন জানলে চমকে উঠবেন

সেঁজুতি দে :রতন টাটার মৃত্যুর পর জানা যাচ্ছে বিভিন্ন অবাক করা বিষয়। রতন টাটার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা।তিনি যে উইল করে গেছেন তাতে দেখা যাচ্ছে তার সম্পতি তিনি শুধুমাত্র পরিবারের জন্য নয়, তার পরিবাবের অন্যতম সদস্য প্রিয় কুকুর বাটলার সুব্বিয়া এবং জার্মান শেফার্ড টিটোর জন্যও শেয়ার রেখে গেছেন৷অন্যদিকে তার উইলে তিনি তার সহকারী শান্তনু নাইডুকে দেওয়া ঋণও মকুব করেছেন।

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, রতন টাটা তার উইলে টিটোর এবং বাটলারের যত্নের যাতে কোন ত্রুটি না হয় সে জন্য সুব্বিয়া এবং নির্বাহী সহকারী শান্তনু নাইডুকেও তার সম্পত্তির একটি অংশ বরাদ্দ করেছেন। টিটোর দেখাশোনা করবেন রতন টাটার দীর্ঘদিনের বাবুর্চি রাজন শাহ। যারা তার সাথে কাজ করেছেন তাদের প্রতি রতন টাটা সবসময় সদয় ছিলেন। তিনি তাদের সমর্থনে উদার ছিলেন। কুকুরের ক্ষেত্রে, তিনি সারাজীবন একজন কুকুর প্রেমিক ছিলেন এবং টিটোর জন্য তার “সীমাহীন যত্নের” ব্যবস্থা কুকুরের প্রতি তার অন্তহীন ভালবাসার অন্যতম উদাহরন।

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, “তিনি তার ফাউন্ডেশন, ভাই জিমি টাটা, সৎ-বোন শিরিন এবং ডিনা জিজাভয়, হাউসস্টাফ এবং অন্যান্যদের কাছে সম্পদ দান করেছেন।”

রতন টাটার সম্পদের মধ্যে রয়েছে আলিবাগের একটি 2,000 ফুটের বিচ বাংলো, মুম্বাইয়ের জুহু তারা রোডে একটি দ্বিতল বাড়ি। তার স্থায়ী আমানত 350 কোটি টাকার বেশি এবং টাটা গোষ্ঠীর হোল্ডিং কোম্পানি টাটা সন্সের 0.83% শেয়ার।টাটা সন্সের এ তার শেয়ার রতন টাটা এনডাউমেন্ট ফাউন্ডেশন (RTEF)-এর কাছে হস্তান্তর করা হবে, তার উইল এখন বোম্বে হাইকোর্টে বিচারাধীন। টাটার বিভিন্ন পুরস্কার এবং স্বীকৃতি টাটা সেন্ট্রাল আর্কাইভসে দান করা হবে।