দেবারতি দাস : সাম্প্রতিক একটি সমীক্ষায় ধরা পড়েছে গোয়ায় সংগঠিত যৌন পাচারের নেটওয়ার্ক উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। যেখানে মূলত মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি এবং উত্তর প্রদেশের পাশাপাশি নেপাল ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলির মহিলাদের পাচার করা হচ্ছে।গোয়া পুলিশের পাশাপাশি গোয়া-ভিত্তিক এনজিও অন্য রাহিত জিন্দেগি (আরজ)নারী পাচারের ওপর সমীক্ষা করে এই ভয়ঙ্কর তথ্য ধরা পড়েছে। বিশেষ করে অবৈধ কার্যকলাপ আড়াল করার জন্য সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার করা হচ্ছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের উপস্থিতিতে পানাজিতে অনুষ্ঠানে প্রকাশ করা হয়, ‘রিপোর্ট অন কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লোইটেশন ইন গোয়া-সিচুয়েশন অ্যান্ড ইন্টারভেনশন (2019-2024)’ শীর্ষক প্রতিবেদনটি। জুন 2019 থেকে জুলাই 2024 এর মধ্যে পরিচালিত 75 টি নারী উদ্ধার অভিযানের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য ধরা পড়েছে।
এই সময়ের উদ্ধার হওয়া 172 জন মহিলা ও নাবালকের মধ্যে 20টিরও বেশি রাজ্যের 138 জন ভারতীয় নাগরিক ছিলেন। অন্যদিকে 34 জন বাংলাদেশ, নেপাল এবং কেনিয়া ও উগান্ডার মতো পূর্ব আফ্রিকার দেশগুলির মহিলা ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগের বয়স 18-35 বছর তাদের মদ্যে চারজন নাবালক।
প্রায়শই গোয়ার ক্লাব, বার, হোটেল এবং ক্যাসিনোতে বৈধ কর্মসংস্থানের ছদ্মবেশে মহিলাদের প্রলুব্ধ করে ও যৌনকাজে ব্যবহার করার জন্য পাচারকারীরা অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করছে। এই সমীক্ষায় তুলে ধরা হয়েছে।
ভুক্তভোগীরা, যাদের মধ্যে অনেকেই তাদের পরিবারের জন্য উপার্জনে আশায় এসেছেন, তাদের প্রায়শই ওয়েট্রেস, নৃত্যশিল্পী বা সঙ্গী হিসাবে পদের প্রতিশ্রুতি দেওয়া হত। কোভিড-19 মহামারী থেকে চাকরি হারানো এবং অর্থনৈতিক সমস্যার পরে, কেউ কেউ ঋণ নিয়েছিলেন তা মেটাতে না পারার জন্য পাচারকারীরা তাদের আটক করে রাখতেন।
মুখ্যমন্ত্রী সাওয়ান্ত জোর দিয়ে বলেন যে, রাজ্য সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি করছে এবং এই পাচারের নেটওয়ার্কগুলিকে ব্যাহত করতে একাধিক সংস্থার সঙ্গে সহযোগিতা করছে। বাণিজ্যিক যৌনতার উচ্চ চাহিদা এবং তুলনামূলকভাবে ভাল অর্থ আয়ের কারণে, গোয়া এই ধরনের পাচারের গন্তব্য হয়ে উঠেছে।
তথ্য সূত্র দি ইন্ডিয়ান এক্সপ্রেস
