সুপ্রিম কোর্টের লেডি জাস্টিসে মূর্তির পরিবর্তনের বিরুদ্ধে সরব বার অ্যাসোসিয়েশন। কারণ কি ?

দেবারতি দাস : সুপ্রিম কোর্টের ‘ন্যায়ের দেবী মূর্তি ও প্রতীক’-পরিবর্তনের বিরুদ্ধে সরব হয়েছে দেশের উচ্চ আদালতের বার অ্যাসোসিয়েশন। তাঁদের অভিযোগ তাদের সঙ্গে কোন আলোচনা ছাড়াই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিট্রিশদের সময় থেকে সুপ্রীম কোর্টের লেডি জাস্টিসের মূর্তিটিকে আমরা চোখ বাধা অবস্থাতেই দেখে আসছি যা আইনের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার প্রতীক। এই মূর্তির বদলে নতুন যে মূর্তিটি বসানো হয়েছে তার চোখে বাধা খুলে ফেলা হয়েছে এবং এখন তলোয়ারের জায়গায় সংবিধানকে রাখা হয়েছে।, যা প্রতীকবাদের পরিবর্তনকে প্রতিফলিত করে। নতুন নকশা অনুসারে, খোলা চোখ বোঝায় যে ভারতে আইন অন্ধ বা শাস্তিমূলক নয়, বরং সচেতন ও ন্যায্য, যা ন্যায়বিচারের ঔপনিবেশিক ব্যবস্থাকে চিহ্নিত করে। মূর্তিটি এখন সুপ্রিম কোর্টের বিচারকদের গ্রন্থাগারে রয়েছে।

সুপ্রীম কোর্টের বার অ্যাসোসিয়েশন এই পরিবর্তনের প্রকৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।তাঁরা মনে করেন “ন্যায়বিচারের প্রশাসনে আমরা সমান অংশীদার, তবুও এই পরিবর্তনগুলি আমাদের সাথে পরামর্শ না করেই বাস্তবায়িত হয়েছিল। এই পরিবর্তনগুলির পিছনে কারণগুলি সম্পর্কে আমরা অন্ধকারে রয়েছি “,।
প্রাক্তন বিচারকদের গ্রন্থাগারকে জাদুঘরে রূপান্তরিত করার পরিকল্পনার বিষয়েও বার অ্যাসোসিয়েশন আপত্তি জানিয়েছে। তাদের দাবী এই জায়গায় একটি ক্যাফে-কাম-লাউঞ্জের জন্য তারা অনুরোধ করেছিলেন, কারণ বর্তমান ক্যাফেটেরিয়াটি তাদের প্রয়োজনের জন্য অপর্যাপ্ত । তাদের আপত্তি সত্ত্বেও, ইতিমধ্যেই জাদুঘরের কাজ শুরু হয়েছে।