দেশের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা সবচেয়ে বেশি

মনিরুল হোসেন : পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পড়ুয়ারা এমন কথা প্রায় শোনা যায়। অনেকেই বলে থাকেন সরকারি প্রাথমিক স্কুলে আর ভর্তি করতে চাইছেন না অধিকাংশ অভিভাবক অভিভাবিকারা। সবার ঝোঁক বেসরকারি স্কুলের দিকে। কিন্তু পরিসংখ্যান অন্য কথা বলছে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গেই সরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা সব থেকে বেশি। পশ্চিমবঙ্গের পরে রয়েছে ত্রিপুরা ও ওড়িশা। পশ্চিমবঙ্গের বেসরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা মাত্র পাঁচ শতাংশ অন্যদিকে ত্রিপুরায় ৬.২ শতাংশ এবং ওড়িশায় ৬. ৩ শতাংশ।
অন্যদিকে সবচেয়ে বেশি প্রাথমিকের পড়ুয়া বেসরকারি স্কুলে পড়ে মণিপুরে। তারপর রয়েছে হরিয়ানা তেলেঙ্গানা ও কেন্দ্রশাসিত পদুচেরি। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবরে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের তালিকাভুক্তির উপর জাতীয় নমুনা সমীক্ষা এন এস এস ও দপ্তর চালিয়ে যাচ্ছে। গত মাসে প্রকাশিত বার্ষিক মডুলার সার্ভেতে ২০২৩ সালে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টই দেখা যাচ্ছে হরিয়ানায় প্রাথমিকে বেসরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৪৫. ৬ শতাংশ ও সরকারি স্কুলে ৪০.২ শতাংশ আবার তেলেঙ্গানাই দেখা যাচ্ছে বেসরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়া ৫৭.৫ শতাংশ সেখানে সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০.৫% আর মণিপুরে সবচেয়ে বেশি পড়ুয়া বেসরকারি প্রাথমিক স্কুলকে বেছে নিয়েছে। সংখ্যাটা ৭৪ শতাংশ সেখানে মাত্র ২১ শতাংশ সরকারি প্রাথমিক স্কুলে লেখাপড়া করে।

এই সমীক্ষা দেখা গেছে মূলত শহরাঞ্চলের অভিভাবকরা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলকে বেছে নিচ্ছেন। পরিসংখ্যান বলছে দেশের মধ্যে অর্ধেকের বেশি রাজ্যে বেসরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়া ভর্তি করার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম অন্ধ্রপ্রদেশ হরিয়ানা হিমাচল প্রদেশ ঝাড়খন্ড কর্ণাটক মধ্যপ্রদেশ মনিপুর পাঞ্জাব রাজস্থান তেলেঙ্গানা তামিলনাড়ু উত্তরাখন্ড এবং উত্তর প্রদেশ। পাশাপাশি কেন্দ্রশাসিত পদুচেরি এবং জম্মু ও কাশ্মীরেও বেসরকারি স্কুলে সরকারি স্কুলের চেয়ে বেশি পড়ুয়া লেখাপড়া করে।
সে দিক থেকে পশ্চিমবঙ্গ ত্রিপুরা ওড়িশা এই তিনটি রাজ্যকে ব্যতিক্রমী বলা যেতে পারে।