৩৭ পূর্ণ করে ৩৮ বছরে পা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।নব জোয়ারের কান্ডারি অভিষেকের জন্মদিন ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।দুপুর থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা ভিড় করেন কালিঘাটের তৃণমূলের পার্টি অফিসে।

বিকেল চারটে নাগাদ নিজের বাসভবন শান্তিনিকেতন থেকে কালিঘাটের পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেন। তাঁকে একটু ছোঁয়ার জন্য রীতিমত প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কর্মীদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের সঙ্গে মিশে যান অভিষেক। বিদেশে চোখের অপারেশনের পর কালিপুজোর আগে তিনি কলকাতায় ফিরে আসেন। তারপর আজই নিজের জন্মদিনে কর্মীদের সঙ্গে খোলামেলা মেজাজে ধরা দিলেন অভিষেক।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জানান জেলা থেকে কলকাতা সর্বস্তরের দলীয় সংগঠনের পরিবর্তনের জন্য তৃণমূল নেত্রীর কাছে রির্পোট জমা দিয়েছেন। সাংগঠনিক স্তরে পারফর্মেসের বিচারেই সুপারিশ করা হয়েছে।পাশাপাশি বীরভূমে যে কোর কমিটি রাখার পক্ষেই নিজের মত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে নতুন করে দলের জন্য ঝাঁপাতে যে তিনি তৈরি আজ কার্যত তিনি বুঝিয়ে দিয়েছেন।
