এক ধাক্কায় দার্জিলিংয়ের তাপমাত্রা কমে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রাজ্যের বিভিন্ন প্রান্তে এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটাই নামল। দার্জিলিং এর তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। বিভিন্ন জেলায় ভালই শীতের অনুভূতি হচ্ছে।

বিশেষ করে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে। ফেনীকেতন ঝাড়গ্রাম এবং সিউড়ি সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা পারদ পুরো রিলি সেলসিয়াসে পৌঁছেছে। পুরুলিয়ার তাপমাত্রা কমে হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। তবে কলকাতার তাপমাত্রা রাজ্যের অন্য প্রান্তের চেয়ে অনেকটাই বেশি। রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে গত কয়েকদিনে তাপমাত্রার দুই থেকে তিন ডিগ্রি কমেছে।

রবিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রী সেলসিয়াস অন্যদিকে কালিম্পং আলিপুরদুয়ার ও রায়গঞ্জের তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি পর্যন্ত। আগামী কয়েক দিনে আরও তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।
