সাতপাকে বাঁধা পড়লেন পি ভি সিন্ধু সোশাল মিডিয়ায় প্রকাশ করলেন বিয়ে ছবি

রবিবার রাজস্থানের উদয়পুরে চোখ ধাঁধানো পরিবেশে সাতপাকে বাঁধা পড়লেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। হায়দরাবাদের তথ্য প্রযুক্তি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ভেঙ্কটা দত্ত সাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।

বিয়ের অনুষ্ঠানের দুই দিন পর, পিভি সিন্ধু সোশ্যাল মিডিয়ায় তার প্রথম প্রতিক্রিয়ায় বিয়ের অনুষ্ঠানের ছবি এবং একটি ‘হার্ট’ ইমোজি পোষ্ট করেছেন। ছবিতে সিন্ধু ও সাইকে দেখা যাচ্ছে হাসিমুখে। ঐতিহ্যবাহী বিবাহের পোশাকে নব দম্পতি তাদের বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক করলেন।

সিন্ধুর বাবা পিভি রমনা সংবাদ সংস্থাকে জানিয়েছেন “দুই পরিবার একে অপরকে চিনত কিন্তু মাত্র এক মাস আগে সবকিছু চূড়ান্ত করা হয়েছিল।

সিন্ধু অলিম্পিক গেমসে রৌপ্য এবং ব্রোঞ্জ ছাড়াও 2019 সালে একটি স্বর্ণ পদক সহ পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক তাঁর ঝুলিতে রয়েছে। সিন্ধু চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে রিও 2016 এবং টোকিও 2020-এ পরপর অলিম্পিক পদক জিতেছেন এবং 2017 সালে কেরিয়ার-উচ্চ বিশ্ব র‍্যাঙ্কিং অর্জন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *