Japanese Birth Rate Crisis: বিশ্বের আধুনিকতম দেশের মধ্যে জাপান অন্যতম। জাপানের নাগরিকদের কর্মের প্রতি নিষ্ঠা ও পরিশ্রমের জোরে অন্য দেশকে পিছনে ফেলে এগিয়ে চলেছে। কিন্তু এই মুহুর্তে জাপানে সবচেয়ে বড় চিন্তা হু হু করে কমছে শিশু জন্মের হার। একদিকে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে অন্যদিকে কমছে নবজাতকের সংখ্যা। তার কারণ জাপানের নতুন প্রজন্ম সন্তান জন্ম দেওয়ার বিষয়ে অনীহা রয়েছে।গত ১৫ বছরে জাপানের জনসংখ্যা লক্ষ্যণীয় ভাবে কমছে যা জাপান সরকারের প্রধান মাথা ব্যাথার কারণ।
জাপানের জনসংখ্যা কমছে
পরিসংখ্যান বলছে ২০২৩ সালের তুলনায় ২০২২ সালে ৮ লক্ষ ৬১ হাজার জনসংখা কমেছে। জাপানে জনসংখ্যা কমার গড় হার দশমিক ৮ শতাংশ। ২০০৮ সালে, জাপানের জনসংখ্যা ছিল ১২৬ মিলিয়ন। ২০২১ সালের মধ্যে, জনসংখ্যা কমে দাঁড়িয়েছে ১২৪ মিলিয়নে।
জাপানে বিদেশী নাগরিকদের সংখ্যা বাড়ছে
জাপানে জনসংখ্যা কমে যাওয়ায় বিদেশী নাগরিকদের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের মধ্যে, তিন মিলিয়নেরও বেশি বিদেশী নাগরিক জাপানের বাসিন্দা হয়েছে।বর্তমানে বিদেশী নাগরিকরা জাপানের মোট জনসংখ্যার ১১ শতাংশ। প্রথমবারের মতো জাপানে বিদেশি নাগরিকের সংখ্যা তিন মিলিয়ন ছাড়িয়েছে।
