Kazakasthan Plane Crash :কাজাকাস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বার ছিল অভিশপ্ত বিমানে। কাজাকাস্তানের আকাতাউ শহরের প্রান্তে বিমানটি ভেঙে পড়ে। প্রাথমিক অনুমান ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আজারবাইজানের বাকু শহরের বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে রাশিয়ার চেচেনিয়া যাওয়ার কথা ছিল বিমানটির। কাজাকাস্তানের আকাতো বিমানবন্দরে পৌঁচ্ছনোর সঙ্গে সঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। আগুন ধরে যায় বিমানটিতে। রাশিয়ার সংবাদস্ংস্থা স্পুটনিক জানিয়ে বিমানে ৬২ জন যাত্রী ছিল তাদের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং ৩২ জন গুরুতর আহত হয়েছেন। তবে এটাই সর্বশেষ রির্পোট নয় বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। ভেঙে পড়ার সময়ের ছবি ধরা পড়েছে ক্যামেরায়।
Courtsey by : X
