ডক্টর সাবের মৃত্যুর খবরে বিশেষ দোয়া পাকিস্তানের গাহের গ্রামে

PLANE CRASH

Dr Manmohan Singh Childhood in Pakistan : ডক্টর সাবের মৃত্যুর খবরে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ডক্টর সাবের জন্য দোয়া প্রার্থনা করেছেন গ্রামের বাসিন্দারা। ডক্টর মনমোহন সিংকে পাকিস্তানের গাহের বাসিন্দাদের কাছে ডক্টর সাব নামেই পরিচিত।বৃহস্পতিবার রাতে মনমোহন সিংয়ের মৃত্যুর খবর পাওয়ার পর শুক্রবার তাঁর আত্মার শান্তি কামনায় পাকিস্তানের এই গ্রামের বাসিন্দারা বিশেষ দোয়ার জন্য মিলিত হন। ইন্ডিয়ান এক্সপ্রেস বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরেছে পাঞ্জাব থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে পাকিস্তানে গাহের মানুষের মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধার কথা।মনমোহন সিং এই গ্রামেই দেশ ভাগের আগে বড় হয়েছে। প্রাথমিকের লেখাপড়া করেছে। মনমোহন সিং যে প্রাথমিক স্কুলের ছাত্র ছিলেন সেই স্কুল এখনো আছে। তাাঁর স্কুলের সহপাঠীদের মধ্যে এখনও কয়েক জন বেঁচে রয়েছেন। আট দশক আগে গ্রাম ছেড়ে বাবা মার হাত ধরে ভারতে চলে এসেছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদক তুলে ধরেছেন মনমোহনের সিংয়ের গ্রামের মানুষের আবেগ। প্রতিবেদনে বলা হয়েছে দোয়া অনুষ্ঠানে মনমোহন সিংয়ের ছোটবেলার বন্ধু আলীর ভাগ্নে আশিক হুসেন যেমন বলেছিলেন: “ডঃ সাব না থাকলে আমাদের গ্রামে এই কিছুই থাকত না – দুই লেনের রাস্তা, উচ্চ বিদ্যালয়, বৃত্তিমূলক প্রশিক্ষণ, সৌর বিদ্যুৎ। পুরো গাওঁ আফসোস কা ইজহার কার রাহা হ্যায় জায়েসে কোন ঘর কা বাডা চালা গয়া হো (আমাদের পুরো গ্রাম এই হারে শোক করছে যেন আমরা পরিবারের একজন বড়কে হারিয়েছি)।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *