অধরা বাঘিনী জিনাত পুরুলিয়া ছেড়ে এবার বাঁকুড়ার বারো মাইল জঙ্গলে

Tigress jinat Update: জঙ্গলমহল জুড়ে আতঙ্ক। আতঙ্কের নাম জিনাত। ঝাড়গ্রাম, পশ্চিম মেদনীপুর পুরুলিয়া বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে বাঘিনী জিনাত। শত চেষ্ঠা করেও জিনাতকে ফাঁদে ফেলা যাচ্ছে না। সপ্তাহ পার তবু জিনাত দেখা দিয়েও ধরা দিচ্ছে না।

কোখায় গেল জিনাত ?

হাতের নাগালে এসেও ফস্কে গেল বাঘিনী জিনাত। শুক্রবার রাতে পুরুলিয়ার মানবাজার দু’নম্বর ব্লকের দাঁগরডি জঙ্গলে বনদপ্তরের কর্মীদের ফাঁদ পাতা জাল টপকে পালিয়ে যায় জিনাত।শনিবার সকালে খবর পাওয়া যায় বাঘিনী জিনাত মানবাজার এক নম্বর ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থান করছে।পরে আবার অবস্থান বদলায় জিনাত। বনদপ্তরের আধিকারিকদের আশঙ্কা জিনাত কাঁসাই জলাধার পার করে দক্ষিণ বাঁকুড়ার বারো মাইল জঙ্গলে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

‘পুরুলিয়ার গোপালপুর মানবাজার এলাকায় জ়িনতের অবস্থান মিলেছে।

আবার কিছুটা দূরেই রয়েছে মুকুটমনিপুর জলাধার। পুরুলিয়া থেকে মুকুটমনিপুরে প্রবেশ করার ও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে জিনাত রীতিমত ঘোল খায়িয়ে দিচ্ছে বন দপ্তরের কর্মীদের। পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ ডিভিশনের বিভাগীয় বন আধিকারিক (ডিএফও) পূরবী মাহাতো বলেন, ‘‘পুরুলিয়ার গোপালপুর মানবাজার এলাকায় জ়িনতের অবস্থান মিলেছে। তবে পাশেই রয়েছে বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার। বাঘিনিকে ‘ট্র্যাপ’-এ আনতে সব রকম ব্যবস্থা করা হয়েছে।’’