প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন প্রণব কন্যা শর্মিষ্ঠা পেলেন সুখবর

রাজঘাটে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে স্মৃতি সৌধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এই সুখবর জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন শর্মিষ্ঠা। প্রধানমন্ত্রীর ডাকে তিনি তাঁর সঙ্গে দেখা করতে যান বলে নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছে শর্মিষ্ঠা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ছবিও পোষ্ট করেছেন। রাজঘাটে প্রণব মুখোপাধ্যায়ের নামে স্ম্তিসৌধের জমি নির্দিষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন প্রণব কন্যা।

মনমোহন সিংয়ের মৃত্যুর পর কংগ্রেস নেতৃত্ব যেভাবে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছিল সে রকম শ্রদ্ধা প্রণব মুখোপাধ্যায় পাননি বলে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় আক্ষেপ করেছিলেন। তারপরে কেন্দ্রের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। শর্মিষ্ঠা কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে যে খুশি তা জানিয়েছে। প্রসঙ্গক কিছুদিন আগেই শর্মিষ্ঠা মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন নরেন্দ্র মোদির সঙ্গে বহু বছর আগে থেকেই প্রণব বাবু সখ্যতা ছিল।তাঁর বাবার বিভিন্ন পরামর্শ নিতেন নরেন্দ্র মোদি। প্রণব মুখোপাধ্যায়ের আত্নজীবনী সে সব উল্লেখ করা আছে বলে জানিয়েছিলেন প্রণব কন্যা।

রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর মোহন ভাগবতের আমন্ত্রণে নাগপুরে আর এস এসের সদর দপ্তর গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। তা নিয়ে কংগ্রেসের সর্বোচ্চ মহল বিষয়টি ভাল ভাবে নেয়নি। প্রকাশ্যে বিরোধীতা করা হয়েছিল। এরপর প্রণব মুখোপাধ্যায়কে সর্বোচ্চ ভারত রত্ন সম্মান তুলেে দেওয়া হয়েছিল। আর এবার রাজঘাটে প্রণব মুখোপাধ্যায়ের নামে স্মৃতিসৌধ বির্তকে নতুন মাত্রা যোগ করল।