“ডেউচা পাঁচামী প্রকল্পে বিধবা ফিরে পেলেন নতুন জীবন” আশায় বুক বাঁধছে বীরভূমের বহু মানুষ

প্রতিবেদক, তারিক আনোয়ার, বীরভূ্ম:

Deocha Pachami Project :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ডেউচা পাঁচামীর প্যাকেজে নতুন জীবন ফিরে পেলেন এক বিধবা।নাম প্রকাশ অনিচ্ছুক ঐ মহিলা জানান আমার স্বামী আগে ক্রেসারের শ্রমিক ছিলেন। হঠাৎ করেই তার ধরা পড়ে মারণ রোগ ক্যান্সার ।অভাব অনটন এবং উপযুক্ত চিকিৎসার অভাবে কিছু দিনের মধ্যেই মারা যান। দুই সন্তান নিয়ে অথৈ জলে পড়েছিলাম। কিভাবে সংসার চলবে তা নিয়ে খুব চিন্তায় থাকতাম । সরকারি রেশনের চাল এবং লক্ষী ভান্ডারের টাকায় ছিল একমাত্র ভরসা। ছেলেদের পড়াশোনা চালানোর জন্য ভেবেছিলাম লোকের বাড়ি বাড়ি গিয়ে রান্নার কাজ করব। এই সময় জানতে পারি আমার পরিবারের খানিকটা জমি পড়েছে ডেউচা পাচামির কোল ব্লক এলাকায়।

যোগাযোগ করি বীরভূম ডিএম এবং PDCL অফিসে। আমি ক্লাস নবম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম। ফর্ম ফিলাপ করি পিডিমতএ এ গিয়ে জুনিয়র কনস্টেবল পদে। এক বছরের মধ্য়ে আমাকে ট্রেনিংয়ে পাঠানো হয়। ট্রেনিং শেষে এখন পুলিশে চাকরি করছি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা প্যাকেজ এলাকার মানুষকে দেওয়ার জন্য। আমি আমার সন্তান নিয়ে জীবনে নতুন করে বাঁচার আলো দেখছি।
আমাকে সবরকম সাহায্য করেছেন বীরভূমের ডি এম শ্রীবিধান রায়। তিনি প্রতিবেদককে বলেন বীরভূমের ডিএম বিধান রায় স্যার না থাকলে আমার হয়তো চাকরিটা হতো না। তিনি খুব ভালো মনের মানুষ এবং ভালো মাপের মানুষ। যখনই আমি ওনাকে দেখা করতে গিয়েছি, তিনি আমার সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন।
তিনি আরো বলেন এলাকায় প্রজেক্টটা হলে আমার মতো অনেক অসহায় ছেলে মেয়ে চাকরি পাবে । আমি এবং আমার পরিবারের সবাই শিল্পের পক্ষে। শিল্প হোক। শিল্প হলে অনেক কর্মসংস্থান হবে। বদলে যাবে আমাদের এলাকা।