বাংলাদেশে ২০০ বছরের মাজার ভাঙচূর করা হল মাদ্রাসার পড়ুয়ারা হামলা চালাল কাওয়ালি অনুষ্ঠানে

ছবি ও সংবাদসূত্র, সমকাল

বাংলাদেশে মৌলবাদীরা শুধুমাত্র সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা চালাচ্ছে না।সমান ভাবে আক্রমণ করা হচ্ছে বাউল, সুফি সাধকদের ওপর। ভেঙে দেওয়া হচ্ছে তাদের আস্থানা। বিভিন্ন পীরের থান ভেঙে দেওয়া হচ্ছে। মৌলবাদীদের চোখে এসব ইসলাম বিরোধী। এবার মৌলবাদীদের আক্রমনের শিকার হলেন কাওয়ালি শিল্পীরাও। এবিষয়ে বাংলাদেশে প্রথম সারির কাগজ সমকালের খবর তুলে ধরছি। একটি মাদ্রাসার পড়ুয়ার মাজারের ওপর আক্রমন করে ভাঙচূর চালিয়েছে।  সমকাল কাগজে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

ময়মনসিংহ শহরের প্রায় ২০০ বছরের পুরোনো হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহর (রহ.) মাজারের কাওয়ালি অনুষ্ঠানে গত বুধবার রাতে হামলা হয়েছে। এ সময় মাজারের কিছু অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় জামিয়া ফয়জুর রহমান মাদ্রাসার শিক্ষার্থীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

 হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহর (রহ.) মাজারে ১৭৯তম বার্ষিক ওরস উপলক্ষে ব্রহ্মপুত্র নদের পাড়ে সামা কাওয়ালির আয়োজন করেন ভক্তরা। রাত ১১টার দিকে গানের অনুষ্ঠান চলাকালীন প্রায় ৫০ জন মাদ্রাসার পড়ুয়ারা হামলা চালিয়ে মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে চলে যায়। এখানে থামেনি তারা রাতেই হামলা চালায় মাজারে।

বাউল শিল্পী মিজান বলেন, ‘হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহর (রহ.) মাজারে মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান হয়ে আসছে। গত ৪৫ বছরে এমনটা দেখিনি। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমি যখন ইসলামিক গান পরিবেশন করছি, একদল মাদ্রাসা শিক্ষার্থী এসে হামলা চালায়। হামলায় আমাদের দুই-তিনজন ভক্ত আহত হয়েছেন। এ সময় তারা প্লাস্টিকের চেয়ার, সাউন্ড সিস্টেম ও মঞ্চ ভাঙচুর করে। হামলার পর ওই রাতেই আবার মাজার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা।’