ঝাড়গ্রামে আবার বাঘের আতঙ্ক মিলল বাঘের পায়ের ছাপ ঝাড়খন্ডে দেখা দিল বাঘ

File Picture

বাঘিনী জিনাতের পর ঝাড়গ্রামে আবার বাঘের আতঙ্ক। আবার মিলল বাঘের পায়ের ছাপ। তবে বাঘের অবস্থান কোথায় এখন ও পর্যন্ত জানা যাচ্ছে না। কারণ এই বাঘের গলায় কোন রেডিও কলার নেই। ওড়িষ্যা থেকেই এই বাঘ এসেছে বলে অনুমান করা হচ্ছে। কদিন আগেই তিনটি জেলা অতিক্রম করার পর এক টানা দশদিন বন কর্মীদের নাস্তানাবুদ করার পর বাঁকুড়া থেকে বাঘিনী জিনাতকে ঘুম পাড়ানি বন্দুক দিয়ে ঘুম পাড়িয়ে ধরা সম্ভব হয়েছিল। কিন্তু এবার নতুন এই বাঘকে কোন ভাবেই অবস্খান বোঝা যাচ্ছে না। শনিবার বাঁশপাহাড়ির মানিয়াডির এলাকার গ্রামবাসীদের দাবি, জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়ে তাঁরা পাশ দিয়ে বাঘ চলে যেতে দেখেছেন। অন্যদিকে ঝাড়খন্ডে বাঘের দেখা মিলেছে বলে বনপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। যেখানে বাঘের পাযের ছাপ মিলেছে সেখান থেকে পুরুলিয়া জেলার দুরত্ব মাত্র ২৪ কিলেমিটার।

গত সোমবার ঝাড়খণ্ডের চান্ডিল ও খুঁটি বন বিভাগের ১০ কিলোমিটার জুড়ে একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে।বন বিভাগের আধিকারিকদের দাবী যে পায়ের ছাপ ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে তা ১০ সেন্টিমিটারের বেশি। ১২ থেকে ১৫ কিমি দৌড়াতে পারে। বাঘটি পালামৌ থেকে আসতে পারে বলে ঝাড়খণ্ডের বন বিভাগের আধিকারিকদের ধারণা।ঝাড়খণ্ডের যে বনাঞ্চলে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেই বনাঞ্চল থেকে পুরুলিয়া জেলার বলরামপুর দাঁতিয়ার দূরত্ব মাত্র ২৪ কিলোমিটার।সব মিলিয়ে আবার বাঘের আতহ্ক পড়শী রাজ্য ও জঙ্গলমহল জুড়ে ছড়িয়ে পড়েছে।