আর জি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় সাজা ঘোষণা সোমবার মত্যুদন্ড কিংবা যাবজ্জীবন কারাদন্ড

R G KAR CASE

৯ অগাস্ট ২০২৪। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সে সেমিনার রুমে উদ্ধার হল মহিলা চিকিৎসকের দেহ। অভিযোগ, চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে।ঘটনার পর দিন ১০ আগষ্ট ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয়। আর জি কর হাসপাতালের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে।  তার পর পেরিয়েছে ১৬২ দিন। এর মাঝে অভয়ার বিচার চেয়ে দেশ বিচারের দাবীতে উত্তাল হয়েছে। অবশেষে আজ ১৮ জানুয়ারি শনিবার সেই অভয়ার ধর্ষণ-খুনের মামলায় রায় ঘোষণা হল শিয়ালদহ আদালতে। আদালতের ২২০ নম্বর কোর্ট রুমে মাত্র ১২ মিনিটের রায়দানে বিচারপতি অনির্বান দাশ সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার কথা ঘোষণা করেন।

বিচারপতি সঞ্জয় রায়কে কাঠগোড়ায় যে সব প্রশ্ন করেন ও সঞ্জয় রায় তার কি উত্তর দিয়েছে তা থুলে ধরা ধরা হচ্ছে।

বিচারক: আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল, আপনি হাসপাতালে ভোরের দিকে ঢুকে অন ডিউটিতে থাকা ডাক্তারকে আক্রমণ করেন। গলা চেপে ধরেন, মুখ চাপেন। তার উপর সেক্সুয়াল অফেন্স হয়। তার জেরে মারা যান। ৬৪ ও ১০৩ ধারা চার্জ ফ্রেম হয়। এতে যা প্রমাণ হয় যে আপনি অভিযুক্ত।

বিচারক: সাজা ১০ বছরের নীচে নয়। যাবজ্জীবন হতে পারে। ৬৪ বি এন এস ধারায় ২৫ বছর বা সারাজীবন জেল হতে পারে। মৃত্যুদণ্ডও হতে পারে।

বিচারক: আপনি যেভাবে মেরেছেন, তাতে জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে, সর্বনিম্ন ১০ বছরের সাজা হতে পারে। সোমবার শাস্তি হতে পারে।

সঞ্জয় রায় : আমায় ফাঁসানো হচ্ছে। আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। সেটা ধস্তাধস্তিতে ছিঁড়তে পারে। সেটা পাওয়া গেল না কেন?

বিচারক: আমার যা মনে হয়েছে, সিবিআই যা প্রমাণ দিয়েছে তার ভিত্তিতে দোষী আপনি। সোমবার তাও শুনব।