তারিক আনোয়ার, বীরভূম
“বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ লক্ষ প্রাণ” এই শ্লোগানকে সামনে রেখে শেষ হল তিন দিনের রাজ্য সম্মেলন। অনুষ্ঠানের উদ্যোক্তা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি এবং বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স এসোসিয়েশন। এই সম্মেলনে বীরভূম জেলার বিভিন্ন রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত গণ সংগঠন ও সক্রিয় ভাবে অংশ নিয়েছিল।

রবিবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের মূল মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ২৭৩ টি প্রতিনিধি প্রতিনিধি এবং ২৩ জন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ ছাড়াও পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের প্রতিনিধিরা ও এই সম্মেলনে অংশ নিয়েছিলেন।

“বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ লক্ষ প্রাণ” এই প্রতিজ্ঞাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ হন । একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কোন মুমূর্ষু রোগী যাতে রক্তের সংকটের অভাবে না মারা যান তাই জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও সব সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ হন।
ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সাধারণ সম্পাদক কবি ঘোষ ও রাজ্য সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষক নুরুল হক জানান ” আমরা গত বছর ২১৬২ টি শিবির এক লক্ষ এক হাজার দুইশত তিন ইউনিট আমরা সংগ্রহ করেছি, এবং পরবর্তী ২০২৫ সালে আমরা একলক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট সংগ্রহ করব।
এই প্রতিজ্ঞাবৃত্ত বুকে নিয়ে আমরা সম্মেলন থেকে ফিরে যাচ্ছি। আমরা গোটা দেশে একটা রক্ত আইন চাইছি ।থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট করার বিষয়ে রাজ্য সরকার কে সদর্থক ভূমিকা নিতে হবে ।

এইচ পি এল টি টেস্টের মধ্য দিয়ে ক্যারিয়ার টেস্ট করার কাজটা করার জন্য সেই দিকে সরকারকে নজর রাখতে হবে”।বীরভূম জেলা সভাধিপতি ফাইজুল হক তথা কাজল শেখ বলেন “আমরা বীরভূম জেলায় যারা সদস্য আছি আমাদের সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যাতে কোন প্রসূতি মা বা কোন মুমূর্ষু রোগী হাসপাতালে রক্তের অভাবে ছটফট না করে”।
